রেস্তোরাঁ স্টাইলের `প্রন ককটেল` বাড়িতেই তৈরি
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪০ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার
রেস্তোরাঁ স্টাইল প্রন ককটেল
রোজ রোজ ক্যাফেতে গেলে কি আর পকেটের ভাঁজ সমান থাকবে, একটু তো টান পড়বেই। চিন্তা নেই, মুশকিল আসান করে দিচ্ছি। রেস্তোরাঁয় না গিয়ে একদিন বাড়িতেই বানিয়ে নিতে পারেন রেস্তোরাঁ স্টাইল প্রন ককটেল। চলুন জেনে নিই সেই রেসিপি।
প্রন ককটেল
উপকরণ:
ছোট সাইজের চিংড়ি মাছ (১৫০ গ্রাম)
১ টেবিল চামচ মেয়োনিজ
টমেটো কেচাপ
টোব্যাস্কো সস
হোয়াইট ভিনিগার
সেদ্ধ ডিম
নুন
গোলমরিচ গুঁড়ো
লেটুস পাতা
পেপরিকা
জুলিয়ান করে কেটে রাখা শসা কুচি
প্রণালী
প্রথমে একটা কড়াইতে গরম জল করতে হবে। তাতে ১ চামচ ভিনিগার এবং অল্প একটু নুন দিয়ে দিতে হবে। জল ফুটে গেলে তাতে দিতে হবে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোতে একটু রং ধরলে মাছগুলো তুলে নিতে হবে এবং মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়ে আলাদা করে রেখে দিতে হবে।
এবার সসটা বানিয়ে নিতে হবে। তারজন্য একটা পাত্রে মেয়োনিজ, টমেটো সস, পরিমাণমত টোব্যাস্কো সস, পরিমাণমত নুন, অল্প একটু গোলমরিচ দিয়ে ভালকরে ফেটিয়ে নিতে হবে। এবার এই তৈরি করা সসে সেদ্ধ ডিমটা কুচি কুচি করে দিয়ে দিন। তারপর দিয়ে দিন কুচি করে রাখা চিংড়ি মাছগুলো। বেশকরে আবার একটু মাখিয়ে নিলেই রেডি আপনার প্রন ককটেলের বেস।
এবার পালা সাজানোর। সাজানোর জন্য একটু ছোট সাইজের ককটেল গ্লাস নিয়ে নিন। তারউপর প্রথমে লেটুস পাতা দিয়ে দিন, তার উপরের লেয়ারে দিয়ে দিন জুলিয়ান করে কাটা শসা কুচি। তারপর দিয়ে দিন সসের সঙ্গে মাখানো চিংড়ি ও ডিমের মিক্সচারটা। এবার উপর দিয়ে হালকা করে একটু পেপারিকা পাউডার আর দুটো গোটা সেদ্ধ চিংড়ি কায়দা করে সাজিয়ে দিতে পারলেই রেডি হোমমেড প্রন ককটেল। ব্যস আর কি গরম গরম ধোঁয়া ওঠা কফি আর প্রন ককটেল সহযোগে সুন্দর সন্ধ্যা কাটান আপনার প্রিয়জনের সঙ্গে।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী


